জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য আব্দুল হাই সিকদারের জানাজায় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাবেক এ এমপির জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় জাতীয় সংসদের সদস্যরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
