নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে লালোইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একশত বছর পূর্তিতে শতবার্ষিকী-২০২৬ উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল নয়’টায় বিদ্যালয় চত্বরে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিদ্যালয়টি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে আলোকিত মানুষ গড়তে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে এক মিলন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দুর্গাপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান শেখ। খলিলুর রহমান শেখ তাঁর সভাপতির বক্তব্যে বিভিন্ন যৌক্তিক দাবী তুলে ধরেন। বিশেষ করে লালোইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি অত্যাধুনিক বিল্ডিং নির্মাণে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের এম.পি এ্যাড. শফিকুল ইসলাম মিলন।
সভায় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আরজুমান্দ।
সভায় বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, অধ্যক্ষ মুনসুর রহমান, মোহনপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল আওয়াল, ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দীন, উপাধ্যক্ষ এফএম ইসমাইল আলম আল হাসানী, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী, মোহনপুর উপজেলা মহিলা দলের সভাপতি রুমা, সুদূর আমেরিকা থেকে ভার্সুয়াল মাধ্যমে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন প্রাক্তন শিক্ষার্থী গোলাম রাব্বানী, হোসাইন মো. ইমরান, জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিক, আশরাফুল আলম, নাজমুল হাসান, আব্দুস সামাদ পাইক প্রমুখ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বকুল, উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান শাহ, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন, মৌগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী, জাহানাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশীদ বিএনপি নেতা মতিউর রহমান , প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি শফিকুল হক মিলন বলেন, বহু গুণিজন এই প্রতিষ্ঠান থেকে বিদ্যা অর্জন করে দেশ-বিদেশে সুনামের সহিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, মা-বাবা তোমাদের প্রথম শিক্ষক। তারপর যাবতীয় শিক্ষা তোমরা প্রাথমিক বিদ্যালয় থেকে অর্জন করে থাক। শিশুদের শিক্ষা দানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করেন। এই বিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁরা নানা ভাবে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের আয়োজকদের ও তিনি ধন্যবাদ জানান। সর্বশেষে মধ্যাহ্ন ভোজ, গুণিজনদের সংবর্ধনা ও একটি জলপাই গাছের চারা রোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শফিকুল হক মিলন এম.পি। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
The post মোহনপুরে লালোইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বার্ষিকী উদযাপন appeared first on sokalerkhobor24.com.
