বাঁশখালী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের (বিপিএম) নির্দেশনায় এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাত ৯টা ১০ মিনিটে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা ৭ নম্বর ওয়ার্ডে মোশারফ আলী বাজার থেকে গুনাগরী বাজারগামী পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আবুল কালাম (৫৮) নামের এক ব্যক্তির মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মোস্তাফিজুর রহমানকে তল্লাশি করে তাঁর দখল ও হেফাজত থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান বাঁশখালীর মধ্যম ইলশা এলাকার বকশি আহাম্মদ বাড়ির নুর আহাম্মদের ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, একই এলাকার নুরুল আফসারের ছেলে মারুফ হোসেন (২৬) বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেটগুলো তাঁকে দিয়েছিলেন।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানা গেছে।
The post বাঁশখালী পুলিশের বিশেষ অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
