কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের লাইফ ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্যসেবা সুবিধা দেবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি হয়েছে। রাজধানী ঢাকায় কনকর্ড গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ এবং কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল।
