সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে বিস্তারিত জানতে সেদেশের সরকারের কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, রায়ের নথিপত্র পর্যালোচনা করার পরই ঢাকা এ বিষয়ে পরবর্তী আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণ করবে।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী প্রবাসী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুল তথ্য বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে কারাবন্দী বাংলাদেশিদের নাম ও পরিচয় ঢাকায় পাঠায়। এই দুই প্রবাসী সেই তালিকায় আছেন কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে সৌদি সরকারের প্রতিক্রিয়াকে খুবই ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, প্রবাসী কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় নথি পাওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের উত্তরের অপেক্ষায় রয়েছে।
