সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তেলিখাল বাজার মাদ্রাসা থেকে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত সড়কে এ সংস্কারকাজ করা হয়।
সংস্কারকাজে অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা এখলাছউর রহমান, সিনিয়র উপদেষ্টা আফতাব উদ্দিন, সহকারী উপদেষ্টা মদরিছ আলী, সভাপতি শাহাদাত হোসেন, মহি উদ্দিন, ইউপি সদস্য নাজিম উদ্দীন, বিশিষ্ট মুরব্বি মাহমুদ আলী, সিথিল, অনিল ড্রাইভার, জামাল, জমির, ইউনুস, ইলিয়াস, মাওলানা মইনুল জামাল, ফারুক, মানিক, খলিল, হাবিব ও রাহিম।
এ ছাড়া সংগঠনের সদস্য আমির, ময়ুর, কয়েস, মিনহাজ, ওয়ারিছ, রহিম, তোফায়েল, মারুফ, জাহেদ, মতিন, আব্দুর রহমান, রাকিব, তারিফ, মুস্তাফিজ, খালেদ, আহাদ, সুরমান, নাজিম, কয়সর, জুনেদ, ফারহান, দেলোয়ার, মোস্তাফিজ ও নাফিজসহ অনেকে সংস্কারকাজে অংশ নেন।
সংগঠনের নেতারা বলেন, অবহেলিত এলাকার উন্নয়নে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাবে। এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা জানান।
