মঙ্গলের উপগ্রহে অভিযান শুরু করেছে জাপান
মঙ্গল গ্রহের একটি উপগ্রহ থেকে নমুনা সংগ্রহের জন্য একটি জাপানি মহাকাশ অভিযান শুরু করা হয়েছে।
মার্সিয়ান মুনস এক্সপ্লোরেশন বা এমএমএক্স নামক মহাকাশযানটিকে বহনকারী একটি এইচ৩ রকেট মঙ্গলবার ভোর ৪টা ৪১ মিনিটে কাগোশিমা জেলার তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে।
চালু হওয়ার পর রকেটটি বুস্টারসমূহকে বিচ্ছিন্ন করে দিয়ে উপরে উঠতে থাকে এবং প্রথম পর্যায় সম্পন্ন করে। উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টা ১১ মিনিট পর এমএমএক্স-কে মঙ্গল গ্রহের দিকে গতিপথে স্থাপন করা হয়।
উল্লেখ্য, এমএমএক্স তৈরি করা হয়েছে এই উদ্দেশ্য নিয়ে যে, এটিই হবে সর্বপ্রথম মহাকাশযান যা মঙ্গল গ্রহের উপগ্রহ ফোবোসে অবতরণ করে এর পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করবে এবং পৃথিবীতে ফিরে আসবে।
আশা করা হচ্ছে, মহাকাশযানটি আগামী বছরের আগস্ট মাস নাগাদ মঙ্গল গ্রহের কাছাকাছি পৌঁছাবে। এরপর, তিন বছর পর্যবেক্ষণ করবে এবং অবশেষে ২০৩২ সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থবছরে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসবে।