ছবির ক্যাপশন: .
মো. খাইরুজ্জামান সজিব, বিশেষ প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের বিআরটিএর লাইসেন্স ইস্যুর কাজটি করতো ভারতের মাদ্রাজের একটি প্রতিষ্ঠান। এ জুলাইয়ে তাদের সাথে আমাদের চুক্তি শেষ হয়েছে। প্রতিষ্ঠানটি আরও দুই বছর মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে। কিন্ত আমরা সাড়া দেইনি। আমরা চাই, আমাদের সার্বভৌমত্ব আমাদের হাতেই থাকুক। নতুন করে দেশীয় মালিকানাধীন কোম্পানিকে এ কাজ দেওয়া হবে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিরিক্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক ও বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএর চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ আর বলেন, যে কোনো,মূল্যে সড়ককে নিরাপদ ও সুরক্ষিত করবো। সরকার এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে ৬০ ঘন্টার প্রশিক্ষণ ছাড়া এখন লাইসেন্স দেওয়া হবে না। আমাদের গাড়ির স্টিয়ারিং যাদের হাতে থাকবে তাদের দক্ষ হতেই হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে এসময় আর উপস্থিত ছিলেন বিআরটিএ পরিচালক রুবাইয়াত ই- আশিক, অতিথি জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) মোঃ সোহেল রানা ও নারায়ণগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ও আরো অনেকে প্রমুখ।
