এ প্রসঙ্গে ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাজী মাহফুজুর রহমান বলেন, ‘গ্রাহকদের পাশে থাকার অর্থ মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার পাশাপাশি দৈনন্দিন ব্যয় কমানোর চেষ্টা করাও।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের পেছনে পরিবারের ব্যয় কমাতে সাড়ে তিন হাজারের বেশি পণ্যে সাশ্রয়ী মূল্যের সুবিধা দিচ্ছে সুপারশপ ইউনিমার্ট। ‘আপনার স্বস্তিতে, আমাদের আনন্দ’ শীর্ষক এ উদ্যোগের আওতায় পরিচালন ব্যয় হ্রাস, সরাসরি পণ্য সংগ্রহ এবং মুনাফার অংশে ছাড় দেয়ার মাধ্যমে এ মূল্যসুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাজী মাহফুজুর রহমান বলেন, ‘গ্রাহকদের পাশে থাকার অর্থ মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার পাশাপাশি দৈনন্দিন ব্যয় কমানোর চেষ্টা করাও। এ উদ্যোগের মাধ্যমে সে দায়িত্ববোধের প্রতিফলন ঘটাতে চায় ইউনিমার্ট।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে পরিচালন কার্যক্রমে অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় কমানো, সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্ব দিচ্ছে ইউনিমার্ট।
