ইয়েমেনের রাজধানী সানায় বিদ্রোহীদের মূল ঘাঁটিতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলার জবাবে রিয়াদসহ বিভিন্ন স্থান লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
ইয়েমেনের রাজধানী সানায় বিদ্রোহীদের মূল ঘাঁটিতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলার জবাবে রিয়াদসহ বিভিন্ন স্থান লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বিশ্ববাজারের অন্যতম শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশটি এবং ইয়েমেনি গোষ্ঠীটির মধ্যে এই নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা মাঝআকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। এনডিটিভি।
বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রাণকেন্দ্রে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ওই এলাকায় অবস্থিত দেশটির রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট আরামকোর কার্যক্রম পরিচালন কেন্দ্রে আঘাত হানে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র। সাধারণত সৌদি আরবের সীমান্ত কিংবা রাজধানীর উপকণ্ঠের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলেও সাম্প্রতিক দিনগুলোতে তা রিয়াদের কেন্দ্রস্থলের অনেকটাই কাছাকাছি চলে এসেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সাদা রেখা আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায় এবং এর পরপরই বিকট বিস্ফোরণের শব্দ হয়। রিয়াদের একটি প্রধান সড়কে হেঁটে যাওয়া এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি শপিং মল বা শপিং সেন্টারের ওপর দিয়ে আলোকচ্ছটা ও ধোঁয়ার কু-লী রেখে একটি ক্ষেপণাস্ত্রকে ছুটে যেতে দেখেছেন, যার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আতঙ্কিত সাধারণ মানুষকে রাস্তায় গাড়ি থামিয়ে থমথমে পরিস্থিতিতে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে।
বুধবারও রিয়াদে পুনরায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সাধারণ মানুষের মোবাইল ফোনে ‘আকাশপথের হুমকি’ সংক্রান্ত জরুরি সতর্কতা বার্তা পাঠিয়ে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়। যদিও এর কয়েক মিনিট পরই সেই সতর্কতা তুলে নেওয়া হয়। সৌদি প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রিয়াদে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার খ-বি- অংশ নিচে পড়ে দুই নারী, এক পুরুষ ও এক শিশুসহ মোট চারজন আহত হয়েছেন এবং প্রায় ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার জাহরানে আরামকোর সদর দপ্তর কমপ্লেক্সের একটি ভবনে হামলা হলে সেখানে সামান্য অগ্নিকা- ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সংঘাতের জবাবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট পশ্চিম ইয়েমেনের একাধিক তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুতিদের সামরিক কার্যক্রমে জ্বালানি জোগাতে এবং লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালীর আন্তর্জাতিক নৌপথকে হুমকির মুখে ফেলতে যেসকল সুযোগ-সুবিধা ব্যবহার করা হচ্ছিল, সেগুলোকে চিহ্নিত করে এই আক্রমণ চালানো হয়েছে। সানায় বিমান হামলার পর সেখানকার স্থানীয় তেল কোম্পানিগুলোর কার্যালয়ে ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। একই সাথে সানা ও আশপাশের এলাকায় তীব্র জ্বালানি সংকটের আশঙ্কায় সাধারণ মানুষ পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে ভিড় জমাচ্ছেন।
এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত ঘটেছিল গত শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একটি প্রাণঘাতী হামলার মাধ্যমে, যাতে ১৩ জন নিহত হন এবং বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।
সৌদির নিরাপত্তায় অবিচল পাকিস্তান: শাহবাজ শরিফ
এপি, আল-জাজিরা : সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখ-তা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের ‘অবিচল প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর অধীনে জোটের প্রথম মহাসচিব নোমান মাহমুদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক বার্তায় জানানো হয়, জেনারেল (অব.) নোমান মাহমুদ এই জোটের কাঠামোর আওতায় প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ব্রিফ করেছেন। বৈঠকে শাহবাজ শরিফ বলেন, মক্কা প্রতিরক্ষা জোটের আওতায় সৌদি আরবের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় রিয়াদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে দেশটির আত্মরক্ষার বৈধ অধিকারকে পাকিস্তান পূর্ণ সমর্থন জানায় বলেও মন্তব্য করেন তিনি। এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকবিলায় জোটের ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ সক্রিয় করতে সম্মত হয় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। ওই চুক্তির আওতায় সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনের বিষয়েও দেশ তিনটি ঐকমত্যে পৌঁছায়।
