বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চারটি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বিনার প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। লিখিত পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ৭৩ জনকে সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
লিখিত পরীক্ষার ফলে পদভিত্তিক উত্তীর্ণ ব্যক্তিদের মধ্যে ফটোগ্রাফার পদে ৬ জন, উচ্চমান সহকারী পদে ৩৫ জন, ড্রাফটসম্যান পদে ১১ জন এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে ২১ জন নির্বাচিত হয়েছেন।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বিনার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং প্রার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
