মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার যৌথ উদ্যোগে গণসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে এবং নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এ কে এম শফিউল আলম, নিসচার উপদেষ্টা ও সাংবাদিক সুলতান আহমদ খলিল, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নিসচা উপজেলা শাখার সভাপতি তাহমিদ ইশাদ রিপন, জ্যেষ্ঠ সহসভাপতি মার্জানুল ইসলাম, সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, হালিমাতুন সাদিয়া লিলি ও সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন প্রমুখ।
