দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্লাস ও অফিসের ছুটির সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট আট দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন অফিস বন্ধ থাকবে। পাশাপাশি লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর এক দিন অফিস ছুটি থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। তবে ১৭, ২৩ ও ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাসসমূহ বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
