জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ ‘ঘর থেকে শুরু করি- দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস পালিত হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সাপাহার নওগাঁর আয়োজনে এবং ডাসকো প্রকল্পের সহযোগিতায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে দিবস পালন উপলক্ষে নারী-পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আনোয়ার শাহাদাত, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাজেদুল আলম,ডাসকো ফাউন্ডেশনের সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর, হেকস/ইপার; মো. রুকুনুল ইসলাম, টেকনিক্যাল অফিসার মো. সোহেল রানা, সিডিও মো. জাহাঙ্গীর আলম,মনিটরিং অফিসার মো. আলতাফুর রহমান, প্রকল্প অফিসার ফারহানা উর্মি, সিডিও নাসরিন আক্তার, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিসের অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
The post সাপাহারে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস পালিত appeared first on সকালের খবর ২৪.
