চতুর্থ দিনের শুরুটাও ভালোই হলো বাংলাদেশের। লিটন দাস আর মেহেদী হাসান মিরাজের ব্যাটে চড়ে বাংলাদেশের লিড ছাড়িয়েছে সাড়ে তিনশ। অবশ্য কপাল ভালো ছিলেন লিটনের। নাহলে ভিন্ন কিছুও হতে পারত। তবে আপাতত ভালো কোনো বিপদ হয়নি।
আজ সোমবার (১২ অক্টোবর) আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ৮২ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছে বাংলাদেশ। সবমিলিয়ে লিড দাঁড়িয়েছে ৩৬১ রানের। ৪৮ বলে ২৮ রানে অপরাজিত আছেন লিটন আর ২৬ বলে ৯ রানে মিরাজ।
চতুর্থ দিন সকালেও বেশ ভালোই রান আসছে। বিশেষ করে লিটনের ব্যাট থেকে। তবে রানের সঙ্গে সঙ্গে জীবন পাচ্ছেন তিনি। দিনের প্রথম বিশ মিনিটের মধ্যে দুইবার ক্যাচ দিয়ে বেঁচেছেন লিটন। দুটিই কায়েসের বলে।
১৪ রানে ক্যাচ দিয়েছিলেন স্লিপে, হাতে জমাতে পারেননি শাহিদউল্লাহ কামাল। আর ২৬ রানে নিজের বলে নিজেই ক্যাচ নিতে পারেননি কায়েস। এর আগে ৭২ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
২১ মিনিট আগে
১১ অক্টোবর ২০২৬
১১ অক্টোবর ২০২৬
