Published on
:
1 min read
তিন দিনের খাবার-জল মজুতের পরামর্শ ব্রিটেন সরকারের। সাইবার হামলা ও প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় তৈরি থাকতে ব্রিটেনের ‘বি রেডি’ অভিযান। তিন দিনের পানীয় জল ও শুকনো খাবার মজুত রাখার পরামর্শ ব্রিটেন সরকারের। বলা হয়েছে ক্যাশও ঘরে রাখতে। এটি UK সরকারের তিন বছরের একটি ক্যাম্পেন। সাইবার অ্যাটাক, পাওয়ার কাট, এক্সট্রিম ওয়েদারের মতো ইমার্জেন্সি পরিস্থিতি হলে যাতে অন্তত ৭২ ঘণ্টা মানুষ তাঁর অতি প্রয়োজনীয় জিনিসটুকু হাতের কাছে পান, তার জন্যই এই উদ্যোগ।
‘বি রেডি’ অভিযান কী?
সাইবার হামলা বা প্রাকৃতিক বিপর্যয়ে পরিষেবা স্তব্ধ হলে নাগরিকদের সুরক্ষিত রাখতে কী করা উচিত, তার জন্যই ব্রিটেনের সরকার ‘Be Ready’ নামে এক বিশেষ সচেতনতামূলক প্রচার শুরু করেছে। জরুরি অবস্থায় সরকারি সহায়তার উপরে পুরোপুরি ভরসা না করে স্বনির্ভর হতে পরিবারগুলিকে অন্তত তিন দিনের জলের বোতল, শুকনো খাবার ঘরে মজুত রাখতে বলা হয়েছে। লক্ষ্য একটাই, যে কোনও জরুরি পরিস্থিতিতে টানা ৭২ ঘণ্টার প্রয়োজনীয় পরিষেবা যেন হাতের কাছে থাকে।
সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও ব্যবহারে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে (PHP) বড় ধরনের নিরাপত্তার ত্রুটি ধরা পড়েছে। সেগুলি কাজে লাগিয়ে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইউরোপের দেশগুলি এ নিয়ে সতর্কতাও জারি করেছে। এই ধরনের পরিস্থিতিতে কোনও সঙ্কট তৈরি হলে দেশের মানুষ যাতে নিজেদের প্রস্তুত রাখতে পারেন, তার জন্যই এই অভিযান UK সরকারের। পাশাপাশি গ্রীষ্মকালীন অতিরিক্ত গরম, খরা ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার পরিস্থিতি হলেও কাজে লাগবে এই নির্দেশিকা।
The prime minister has advised people to stock up on tinned food and bottled water in order to be prepared for emergencies, like threats posed by Storm Austen and Storm Boelo In response, Conservative leader Kemi Badenoch said that "families can stock up but what's going on with defence, the cyber attacks, the hybrid warfare?" Read more about what Andy Burnham had to say about his advice for stocking up: https://t.co/EqSiMjY4AF
— BBC Politics (@BBCPolitics) October 23, 2026
🚨 🇬🇧 UK: Andy Burnham says Britain has been “playing catch-up” for too long when preparing people for natural disasters. 🔥 From wildfires to devastating floods, he says the UK needs to do more to ensure Britons are prepared before disaster strikes. https://t.co/kzx57A2bsh
— Rabindra. 🚩 (@rabindraX238) October 23, 2026
ব্রিটেনের প্রাইম মিনিস্টার অ্যান্ডি বার্নহ্যাম জানান, সঙ্কট তৈরি হওয়ার পরে ব্যবস্থা নেওয়ার বদলে দেশবাসীকে আগাম সতর্ক ও প্রস্তুত রাখাই এই অভিযানের মূল উদ্দেশ্য। দাবানলের মতো ভয়াবহ দুর্যোগের মোকাবিলায় সামরিক বিমান ব্যবহারের সিদ্ধান্ত-সহ একগুচ্ছ নতুন জরুরি পদক্ষেপের বিষয়ে আগাম ঘোষণা করেছে ব্রিটেনের প্রশাসন।