কুষ্টিয়ার খোকসায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ডোপ টেস্টে মাদক সেবনের সত্যতা মিললে আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
সোমবার (১২ অক্টোবর) রাতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খোকসা উপজেলার জানিপুর গ্রামের মো. নাজমুল হোসেন (৪২), কমলাপুর গ্রামের মো. তামিম হোসেন (২২), ছাব্বির রহমান (১৯) এবং শ্রী দিপংকর বিশ্বাস (১৮)।
পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তার ব্যক্তিদের ডোপ টেস্ট করানো হয়। এরপর কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।
জেএইচআর
