
অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। ছবি: সংগৃহীত
ক্রিকেটে নিজের অবস্থান গড়ে তোলার স্বপ্ন ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের। তবে ক্যানসারে আক্রান্ত হওয়ায় থেমে যায় তাঁর ক্রিকেটীয় অগ্রযাত্রা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে নেওয়া হচ্ছিল রাজধানী ঢাকায়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই শেষ হয় তাঁর যাত্রা।
শনিবার (২৪ অক্টোবর) অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথেই মারা যান তিনি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন ও দেশের ক্রিকেটাঙ্গনে।
হৃদয় আক্রান্ত ছিলেন অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়ায় (এএমএল)। এটি রক্ত ও অস্থিমজ্জার এক ও ক্যানসার। এর আগে তার পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রীড়া মন্ত্রণালয়। চিকিৎসার ব্যয় মেটাতে দুই প্রতিষ্ঠান থেকেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।
গত ২ জুলাই বিসিবির কার্যালয়ে হৃদয়ের বাবার হাতে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবিও চিকিৎসার জন্য একই পরিমাণ অর্থ সহায়তা দিয়েছিল।
চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক ক্রিকেটে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছিলেন হৃদয়। বয়সভিত্তিক ক্রিকেটের এই পর্যায় থেকেই নিজের সামর্থ্য দেখানোর সুযোগ তৈরি হয়েছিল তার সামনে। তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে শোকাহত তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।
কেএম
