পিছিয়ে পড়েও ইন্টার মিলানের ৩-১ গোলে দুর্দান্ত জয়
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ এএম
ছবি: সংগৃহীত
-->প্রথমে ধাক্কা, পরে দাপট। পিছিয়ে পড়েও দাপুটে ফুটবল খেলে ইতালি ফুটবল লিগ 'সিরি এ'-তে দুর্দান্ত এক জয় ছিনিয়ে নিয়েছে ইন্টার মিলান। শনিবার (১৭ অক্টোবর) রাতে রেনাতো দাল্লারা স্টেডিয়ামে স্বাগতিক বলোনাকে ৩-১ গোলে পরাজিত করেছে ইতালিয়ান জায়ান্টরা।
ম্যাচের শুরুটা অবশ্য ছিল ঘরের মাঠের দল বলোনার নিয়ন্ত্রণে। ম্যাচের মাত্র ১০ মিনিটে টম্মাসো পোবেগার নিখুঁত গোলে গ্যালারি মাতিয়ে তোলে বলোনা। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে শুরুতেই চাপে পড়ে যায় ইন্টার। তবে সেই চাপ পেছনে ফেলে খুব দ্রুতই বলের নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার করতে শুরু করে সফরকারীরা। ম্যাচে প্রায় ৬৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা ইন্টার মিলান প্রথমার্ধের শেষ দিকে এসে সাফল্য পায়। ৪৩ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে মার্কুস তুরাম গোল করে দলকে সমতায় ফেরান (১-১)।
বিরতির পর ইন্টার মিলানের আক্রমণের তীব্রতা আরও বেড়ে যায়। বলোনা রক্ষণভাগকে ব্যস্ত রেখে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে তারা। ম্যাচের ৬৯ মিনিটে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে বাজিমাত করেন কার্লোস আউগুস্তো। নিকোলো বারেল্লার চমৎকার পাস ধরে বল জালে জড়িয়ে ইন্টারকে ২-১ গোলে এগিয়ে দেন তিনি।
ম্যাচের শেষ মুহূর্তে বলোনার ফেরার সব আশা গুঁড়িয়ে দেন অ্যাঙ্গে-ইয়োন বনি। ৮৩ মিনিটে হাকান কালহানোগলু ও হেনরিখ মেখিতারিয়ানের চমৎকার সমন্বিত আক্রমণ থেকে সুযোগ তৈরি হলে ব্যবধান ৩-১ করেন বনি। ফলে ৩-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিমোনে ইনজাগির দল।
আরও পড়ুন
বলোনা যেখানে ১১টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল, সেখানে ইন্টার মিলান গোলমুখে ১৫টি শট নিয়ে ৭টিই রাখে সরাসরি লক্ষ্যে।
পাপ্পু/
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
গোল উৎসবে মাতল বার্সেলোনা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম
ছবি: সংগৃহীত
-->আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। দুই দলই খুঁজেছে গোলের দেখা। তবে শেষ হাসি হেসেছে বার্সেলোনা। রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে হান্সি ফ্লিকের দল।
লা লিগায় দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে এফসি বার্সেলোনা। শনিবার (১৭ অক্টোবর) সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কাতালান ক্লাবটি। দারুণ সমন্বয় আর কার্যকর ফিনিশিংয়ে একের পর এক গোল আদায় করে নেয় তারা।
ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। জুলস কৌন্ডের পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন লামিনে ইয়ামাল। তবে ২৬ মিনিটে সমতায় ফেরে রিয়াল বেতিস। পাবলো ফোরনালসের পাস থেকে হেডে গোল করেন ভালেন্তিন গোমেস। প্রথমার্ধের শেষ দিকে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। ৪১ মিনিটে ফেরমিন লোপেসের অ্যাসিস্ট থেকে গোল করেন রদ্রি। বিরতিতে যাওয়ার আগে এগিয়ে থেকেই স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের শিষ্যরা।
আরও পড়ুন
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে বার্সেলোনা। ৫১ মিনিটে ইয়ামালের বাড়ানো বল থেকে ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস। দুই মিনিট পরই পাল্টা আঘাত হানে বেতিস। জিওভানি লো সেলসোর পাস থেকে গোল করেন আবদে ইজ্জালজৌলি। এতে ম্যাচে ফেরার আশা জাগে স্বাগতিকদের।
তবে সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফাকুন্দো বেরনাল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বেতিস। এই সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে বার্সেলোনা।
আরও পড়ুন
৬২ মিনিটে পউ কিউবারসির পাস থেকে গোল করেন এরিক গার্সিয়া। এরপর ৮১ মিনিটে বদলি হিসেবে নামা দানি ওলমো দলের পঞ্চম গোলটি করেন। এ গোলেও অবদান ছিল কিউবারসির। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
পাপ্পু/
আরও পড়ুন
আরও পড়ুন
দুই লাল কার্ডের ম্যাচে লিভারপুলের জয়
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত
-->পিছিয়ে পড়েও দমে যায়নি লিভারপুল। শেষ পর্যন্ত দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছে অলরেডরা। প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল।
শনিবার (১৭ অক্টোবর) জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না। স্বাগতিকদের দুই খেলোয়াড় দেখেছেন লাল কার্ড। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। তবে প্রথমার্ধের ৪৪ মিনিটে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। কিন লুইস পটারের গোলে উচ্ছ্বাসে ভাসে স্বাগতিক সমর্থকেরা।
কিন্তু বিরতির আগেই বড় ধাক্কা খায় ব্রেন্টফোর্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের অষ্টম মিনিটে সহিংস আচরণের দায়ে সরাসরি লাল কার্ড দেখেন ইয়েগর ইয়ারমোলিউক। ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
আরও পড়ুন
দ্বিতীয়ার্ধে সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। একের পর এক আক্রমণে চাপে পড়ে ব্রেন্টফোর্ডের রক্ষণভাগ। ৬২ মিনিটে ফ্লোরিয়ান ওয়ার্টজের পাস থেকে গোল করে সমতা ফেরান ভিক্টর মুনিয়োস।
এরপর ৭০ মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। সতীর্থ ব্র্যাডলি বারকোলার তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন আলেক্সান্ডার ইসাক। তাতেই এগিয়ে যায় লিভারপুল।
আরও পড়ুন
শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা চালায় ব্রেন্টফোর্ড। তবে যোগ করা সময়ে আরও বড় ধাক্কা খায় দলটি। ৯০+২ মিনিটে রিও এনগুমোহাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভিতালি ইয়ানেল্ট। ফলে নয়জন নিয়ে ম্যাচ শেষ করতে হয় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
পাপ্পু/
আরও পড়ুন
আরও পড়ুন
মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল ইন্টার মায়ামি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ এএম
ছবি: সংগৃহীত
-->ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে জয়ের নায়ক লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।
শনিবার (১৭ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করতে থাকে। আটলান্টা ইউনাইটেড রক্ষণ সামলে খেলার চেষ্টা করে। তবে ৫৯ শতাংশ বল দখলে রেখে প্রথমার্ধের শেষ দিকে কাঙ্ক্ষিত গোল পায় মায়ামি। ৪৫ মিনিটে লুইস সুয়ারেসের অ্যাসিস্ট থেকে হেডে বল জালে পাঠান জার্মান বের্তেরামে। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সফরকারীরা। ৫৬ মিনিটে বের্তেরামের পাস পেয়ে দারুণ শটে গোল করেন মেসি। ঠিক তার চার মিনিট পর আবারও জালের দেখা পান এই ফুটবল জাদুকর। নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন মায়ামির অধিনায়ক।
আরও পড়ুন
তিন গোল হজমের পর ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে আটলান্টা। তবে মায়ামির রক্ষণ ভাঙতে তাদের বেশ বেগ পেতে হয়। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফাফা পিকোল্ট। এতে ব্যবধান কমে ৩-১ হয়। কিন্তু ম্যাচে আর ফেরা হয়নি স্বাগতিকদের।
তবে মোট শটে এগিয়ে ছিল স্বাগতিক দল। আটলান্টা ১৫টি শট নেয়, যার তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে মায়ামির ছয়টি শটের পাঁচটিই ছিল লক্ষ্যে। এই জয়ে আত্মবিশ্বাস আরও বাড়ল ইন্টার মায়ামির। টানা তৃতীয় জয়ে এমএলএসে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখল মায়ামি।
আরও পড়ুন
পাপ্পু/
আরও পড়ুন
আরও পড়ুন
জিম্বাবুয়ের কাছে টাইগারদের অসহায় আত্মসমর্পন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ এএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম
ছবি: সংগৃহীত
-->জয় দিয়ে সিরিজ শুরু করতে পারেনি বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে টাইগাররা। শুরুতে বল হাতে দাপট দেখালেও ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
শনিবার (১৭ অক্টোবর) শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় জিম্বাবুয়ে। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। তাসকিন আহমেদের বোলিংয়ে মাত্র ২৪ রানে ৩ উইকেট হারায় দলটি। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ান ক্রেগ আরভিন ও ব্রেন্ডন টেইলর। দুজনের জুটি জিম্বাবুয়েকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। আরভিন করেন ১০৬ বলে ৯৩ রান। টেলরের ব্যাট থেকে আসে ১০১ বলে ৮১ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৩ রান তোলে জিম্বাবুয়ে।
তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট। শরিফুল ইসলাম ও সাইফ হাসান ২টি করে উইকেট শিকার করেন। রিশাদ নেন একটি উইকেট।
আরও পড়ুন
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ৪৬ রানের ইনিংসে কিছুটা আশা জাগে। তবে তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। সাইফ হাসান করেন ২৬ রান। রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে ২৩ রান। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি।
জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৩.৪ ওভারেই ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্র্যাড ইভান্স নেন ৪ উইকেট। সিকান্দার রাজা ও ওয়েলিংটন মাসাকাদজা ২টি এবং ব্লেসিং মুজারাবানি ও নিউম্যান নিয়ামহুরি ১টি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন
পাপ্পু/
আরও পড়ুন
