
প্রতীকী ছবি এই সময়
Published on
:
1 min read
খাজুরডিহিতে ব্যবসায়ীর কর্মী রাজা চট্টোপাধ্যায়ের উপরে হামলা চালিয়ে ২ লক্ষ ৪২ হাজার ৫৮৫ টাকা লুট করার ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত সন্ন্যাসী সাঁতরা, আকাশ মাঝি, রাজু বাগ ও দীপক মাঝি। শনিবার কাটোয়া মহকুমা আদালতে হাজির হলে তাঁদের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। গত বৃহস্পতিবার খাজুরডিহি আশ্রমের কাছে দুষ্কৃতীরা রাজাকে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে পালায়। ব্যাগে টাকা ছাড়াও রাজার মোবাইল ফোন রাখা ছিল। সেই ফোনের টাওয়ার লোকেশন ধরেই অভিযান চালিয়ে টাকা সমেত চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে কাটোয়া থানার পুলিশ।
