শিরোপা জিততে দেড়শ পেরোনো লক্ষ্য বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ মেয়েদের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে বাংলাদেশকে ১৫৯ রানের বড় লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। ক্যারিয়ারে পঞ্চম অর্ধশতক তুলেছেন লঙ্কান ওপেনার সানজানা কামিন্দা। সিরিজে গ্রুপপর্বে আগে দুবারের দেখায় পাকিস্তানকে হারাতে পারলেও লঙ্কানদের বিপক্ষে একবারও জিততে পারেনি বাংলাদেশ।
পাকিস্তানের ফয়সালাবাদে ইকবাল স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান জমান শ্রীলঙ্কান মেয়েরা।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেছে লঙ্কান উদ্বোধনী জুটি। ওপেনার সানাজানা কামিন্দা ও বিমুকসা বালাসূরিয়া ৩০ বলে ৪৯ রানের জুটি গড়েন। বালাসূরিয়া ১৫ বলে ২৩ রানে আউট হন।
নিথমি উপেক্ষাকে নিয়ে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক পূর্ণ করে সানজানা। দলীয় ১০২ রানে ৪৪ বলে ৬৪ করে আউট হন তিনি। মিডল অর্ডারে উপেক্ষা ২৫ বলে ২২ ও বিহঙ্গি পিরিস ২৩ বলে ২৮ রান করে সংগ্রহ দেড়শর উপরের নেন।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন ফারজানা, নিশিতা আক্তার নিশি, জুয়াইরিয়া ফেরদৌস এবং আফরিন মিম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
