সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার হয়েছে বাংলাদেশের বেভারেজ ব্র্যান্ড মোজো। ফুটবলকে ঘিরে দেশের মানুষের আবেগ, ভালোবাসা ও তারুণ্যের উদ্দীপনাকে আরও প্রাণবন্ত করে তুলতে এই অংশীদারত্বে যুক্ত হয়েছে ব্র্যান্ডটি।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ১৫তম চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দেশ স্বাগতিক বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপে বিভক্ত দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মোট ৯টি ম্যাচ। প্রতিটি গোল, আক্রমণ ও জয় ঘিরে তৈরি হবে রোমাঞ্চ, উত্তেজনা ও উদ্যাপনের মুহূর্ত।
২০১৮ সালের পর আবারও বাংলাদেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন দেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ। এই আয়োজনের সঙ্গে যুক্ত হওয়াকে গর্বের বিষয় হিসেবে দেখছে মোজো। তারুণ্যের প্রাণশক্তি, আবেগ ও সম্মিলিত উদ্যাপনের চেতনায় বিশ্বাসী ব্র্যান্ডটির মতে, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি পুরো দেশকে এক সুতোয় গেঁথে দেওয়ার শক্তি। এই অংশীদারত্বের মাধ্যমে ফুটবলপ্রেমীদের আনন্দ, উচ্ছ্বাস ও গর্বের মুহূর্তগুলোর সঙ্গী হতে চায় মোজো।
এ প্রসঙ্গে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জহুরুল আলম বলেন, সাফ চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক আসরের অফিশিয়াল বেভারেজ পার্টনার হতে পারা মোজোর জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তারুণ্যের শক্তি ও ফুটবলের আবেগ পুরো বাংলাদেশকে একসঙ্গে উদ্যাপনের সুযোগ করে দেয়। মোজো সব সময় এই তারুণ্য, আনন্দ ও বাংলাদেশের গর্বের মুহূর্তগুলোর পাশে থাকতে চায়।
যে আই
