এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর
অনলাইন ডেক্স
- আপডেট সময় : ০৪:৩৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ভোরের কন্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে।
রোববার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কীভাবে ফল প্রকাশ করা হবে, শিক্ষার্থীরা কোন পদ্ধতিতে ফল জানতে পারবেন এবং এ সংক্রান্ত সার্বিক নির্দেশনা আগামী ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির (প্রেস বিজ্ঞপ্তি) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছর (২০২৫ সালে) সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হন ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন এবং মোট পাসের হার ছিল ৫৭.১২ শতাংশ। ছাত্রদের পাসের হার ছিল ৫২.১৭ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ছিল ৬১.৪৫ শতাংশ। গতবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৬৩ হাজার ২১৯ জন শিক্ষার্থী, যার মধ্যে মাদরাসা বোর্ডে ৪ হাজার ২৬৮ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৬১০ জন জিপিএ-৫ পান।
