মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট বছরের এক কণ্যা শিশু মৃত্যুবরণ করে। বুধবার দুপুর ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশুটি মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করা শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মোঃ ইসমাইলের আট বছরের কণ্যা শিশু আছিয়া।
শিশুটির পিতা ইসমাইল জানান, মঙ্গলবার সকালর জ্বর ও সর্দি কাশি বেশি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুর ১ টায় হাসপাতালে মৃত্যুবরণ করে। পরে শিশুটিকে জোহরের নামাজের পর জানাযা শেষে দাফন করা হয়।
এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ কবির সোহেল জানান, হামে আক্রান্ত আট বছরের কণ্যা শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।