মৌলভীবাজারের বড়লেখার লাতু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে (২২১০ ঘণ্টা) ব্যাটালিয়নের অধীন লাতু বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন, এসইউপি, জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
