পূর্ব মেদিনীপুরের বাজকুলে AIDSO-র দক্ষিণ সাংগঠনিক জেলার ছাত্র সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা।
পূর্ব মেদিনীপুরের বাজকুলে AIDSO-র দক্ষিণ সাংগঠনিক জেলার ছাত্র সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা। ছাত্র মিছিলে হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন ছাত্রছাত্রী। ভগবানপুর ও ভূপতিনগর থানা এলাকায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।