প্রকাশিত: ১২:৪৫, ১৩ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু হয়েছে। ফলে এই হাসপাতালে ৩১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের চিকিৎসক মো. সেলিম উদ্দিন এ তথ্য জানান।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৯ জন। তাদের মধ্যে পুরুষ ৫৭ জন, নারী ২৯ জন ও শিশু রয়েছে ১৩ জন। ভর্তিকৃত রোগীদের মধ্যে অধিকাংশের অবস্থা স্থিতিশীল।
চিকিৎসক সেলিম উদ্দিন জানান, চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৭০২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
