Published : 12 Oct 2026, 03:00 PM
Updated : 12 Oct 2026, 02:25 PM
শৈশব ও কৈশোরকাল নিজেকে প্রস্তুত করার সময়। কিন্তু কোনো মেয়ের বাল্যবিয়ে হলে তার ভবিষ্যৎ গড়ার অনেক সুযোগ নষ্ট হয়ে যায় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, প্রতিটি বয়সে মানুষের কিছু নির্দিষ্ট কাজ থাকে। একজন কিশোরীর প্রধান কাজ পড়াশোনার পাশাপাশি নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া।
এই শিক্ষক বলেন, বিয়ে হলে সেই শিশুর কাছ থেকে ভবিষ্যৎ জীবন গড়ার সুযোগগুলো কেড়ে নেওয়া হয়। সংসারের দায়িত্ব তার নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা ও প্রস্তুতির পথে বাধা হয়ে দাঁড়ায়।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
