সংবাদ বিজ্ঞপ্তি · ১৩ অক্টোবর, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা ও সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর (মানস) রোগমুক্তি ও আরোগ্য কামনায় সিলেটে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর মির্জাজাঙ্গালের শ্রী শ্রী নির্বাক আশ্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ প্রার্থনার আয়োজন করা হয়।
পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ, কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাস, ঐক্য পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা পরিষদ মহানগরের সহসভাপতি প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুণ, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন ঘোষ, যুগ্ম সম্পাদক জিডি রুমু, সাংগঠনিক সম্পাদক অরূন কুমার বিশ্বাস ও কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ।
এ ছাড়াও কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ দাসগুপ্ত বিভ, সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, জালালাবাদ থানার সভাপতি যুগলকৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, মোগলাবাজার থানার সভাপতি মনমোহন দেবনাথ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, শাহপরান থানার সভাপতি বিরেশ দেবনাথ, দক্ষিণ সুরমা থানার সাধারণ সম্পাদক নিখিল মালাকার, জেলার সদস্য নরেশ চন্দ্র রায় এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ফনি ভূষন সরকার উপস্থিত ছিলেন।
প্রার্থনা পরিচালনা করেন শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমের পুরোহিত রুহিত চক্রবর্তী। সভায় পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নিয়ে বিরাজ মাধব চক্রবর্তীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
গুগলে আমাদের খবর পেতে
