বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্বল্পদৈর্ঘ্য ফিল্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রফেশনাল সাইকোলজিস্ট, কলামিস্ট ও বেতার ব্যক্তিত্ব ড. রুমি শায়লা শারমিন। সার্বিক সহযোগিতায় ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. জান্নাতুল জাহান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রাবেয়া খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দোলন চক্রবর্তী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুন্নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সবুজ কুমার মহন্ত, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। শেষে মানসিক স্বাস্থ্য সচেতনতার ওপর ভিত্তি করে নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য ফিল্ম প্রদর্শন করা হয়।