সন্দীপ ঘোষ, ফাইল চিত্রEisamay.com
Published on
:
1 min read
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শুক্রবার জামিন দিল সুপ্রিম কোর্ট। আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপকে। কলকাতা হাইকোর্টের জামিন বাতিলের নির্দেশ খারিজ করেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসে। হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সময়ে বিপুল পরিমাণে টাকা নয়ছয় করা হয় বলে অভিযোগ উঠেছিল। সেই আর্থিক দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ।
বিস্তারিত আসছে…
