দুর্গাপুজো ২০২৬-এর বিসর্জনে অভিনব উদ্যোগ দুর্গাপুর ব্যারাজে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে হাইড্রোলিক প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়। প্রতিমা জলে বিসর্জনের পর ক্রেনের সাহায্যে তুলে নেওয়া হয় কাঠামো। বিসর্জন ঘাটে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। অন্যদিকে, অর্জুনবাঁধ-সহ অন্যান্য জলাশয়ে ক্রেনের সাহায্যে চলে প্রতিমা বিসর্জন।
