হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে হঠাৎ ঘন কুয়াশা পড়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়লেও বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কুয়াশা পড়ে। তবে এটিকে আগাম জাতের সবজির জন্য ভালো বলছেন কৃষকরা।
আবহাওয়া অফিস জানায়, সকালে দিনাজপুরের তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করে।
বিজ্ঞাপন

দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা মতিউর রহমান বলেন, ‘কয়েকদিন ধরে বেশ রোদ উঠছে। তাপমাত্রা বাড়তে শুরু করলেও আজ আবার নতুন করে হালকা কুয়াশা পড়েছে। এই হালকা কুয়াশা সবজি চাষের জন্য ভালো।’
সদর উপজেলার শশরা ইউনিয়নের গহাইর গ্রামের মোকলেছুর রহমান বলেন, ‘আজকের কুয়াশা জানান দিচ্ছে উত্তরের জেলায় শীত আসছে। আমারও প্রস্তুতি নিতে শুরু করেছি।’
বিজ্ঞাপন

সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের জুয়েল ইসলাম বলেন, ‘হালকা কুয়াশা রবি শস্যের জন্য ভালো। এতে করে সবজি ভালো হবে। তবে বেশি কুয়াশা পড়লে আগাম আলুর জন্য ক্ষতি হবে।’
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জাগো নিউজকে বলেন, ‘গত কয়েকদিন ধরে জেলায় বেশ রোদ দেখা দিয়েছে। তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আজ হালকা কুয়াশা পড়েছে। তবে সকাল ৮টার মধ্যে এই কুয়াশা কেটে গেছে।’
এমদাদুলহক মিলন/এসআর/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
