স্কুলের সামনে জমায়েত। ছবি: X
Published on
:
1 min read
হাড়হিম ঘটনা দিল্লির এক সরকারি স্কুলে। শনিবার স্কুল ক্যাম্পাস থেকে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর দগ্ধ দেহ উদ্ধার। একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, দিল্লির সহোদরা এলাকার কৃষ্ণা নগরের ওই স্কুলের গার্ড রুমের পিছন থেকে ১৭ বছর বয়সি ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণানগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীর ব্যাগ ও ঘটনাস্থল থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। সূত্র মারফত খবর, ঘটনাস্থল থেকে তিন পাতার একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। অনুমান করা হচ্ছে, বোতলে করে স্কুলে পেট্রল নিয়ে এসেছিল সে। সেই পেট্রল গায়ে ঢেলেই সে আত্মহত্যা করে। যদিও পুলিশের তরফে এখনও সরকারি ভাবে কিছু নিশ্চিত করে জানানো হয়নি। তদন্তের স্বার্থে পুলিশ এ নিয়ে এখনই কিছু বলতে নারাজ।
এক নজরে
শনিবার দিল্লির একটি সরকারি স্কুলের ক্যাম্পাস থেকে ১৭ বছর বয়সি দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল এবং ছাত্রীর ব্যাগ তল্লাশি করে তিন পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক অনুমান অনুযায়ী, ওই ছাত্রী বোতলে করে পেট্রল এনে গায়ে ঢেলে আত্মহত্যা করে থাকতে পারে।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ও স্থানীয় কৃষ্ণানগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু প্রকাশ করা হচ্ছে না, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
#WATCH | Delhi | Fire Officer Anoop Singh says, "We received a call that a child had set a fire inside a school. Upon arriving at the scene and entering the school, we found a child who had been burned, lying behind a water tank. We don't know her exact age, but she was in the 12th grade. Only one vehicle from our team arrived. It is not yet clear what was used to start the fire. She was taken away by an ambulance; the hospital will be able to provide details on what happened."
— ANI (@ANI) October 24, 2026
দিল্লির ফায়ার অফিসার অনুপ সিং সংবাদসংস্থা ANI-কে বলেন, ‘আমাদের কাছে খবর আসে যে স্কুলের ভিতরে কোনও বাচ্চা আগুন লাগিয়ে দিয়েছে। এসে দেখি জলের ট্যাঙ্কের পিছনে একটি বাচ্চা দগ্ধ অবস্থায় পড়ে আছে। দমকলের একটি ইঞ্জিন আসে।’