
অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার
আবুল কালাম আজাদ,
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ঢাকার এমডিএম স্টিল ফেক্টরিতে অগ্নিদগ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায় - কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ছোট বয়সে মা-বাবাকে হারিয়ে নানার বাড়িতে বেড়ে উঠেন।ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করার পর থেকে ঢাকার এমডিএম স্টিল ফেক্টরিতে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
গত শনিবার দিবাগত রাত ৯টার দিকে ফ্যাক্টরির বয়লার বাস্ট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনোয়ার হোসেন সহ বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হন।পরে ফায়ার সার্ভিস কর্মিরা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।আনোয়ার হোসেন এর শরীরের ৫৫শতাংশ পুড়ে গেছে বলে জানান কর্তব্যরত ডাক্তার।
আনোয়ার হোসেন এর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার ৪সন্তান,স্ত্রী চরম অনিশ্চয়তা নিয়ে দিন পার করছেন।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
