দুই মেয়েকে নিয়ে রণবীর-দীপিকাছবি: সংগৃহীত
Published on
:
1 min read
দুই থেকে চার—পরিবারের নতুন সদস্যদের নিয়ে জীবনের নতুন অধ্যায়ে বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হওয়ার এক মাসের মধ্যেই ছোট্ট মেয়ের নাম প্রকাশ্যে আনলেন তাঁরা। দ দ্বিতীয় কন্যার নাম ঘোষণা করার পাশাপাশি ভাগ করে নিলেন পরিবারের চার সদস্যের একটি মিষ্টি ছবিও। সেখানে ছোট বোনকে আদরে চুমু খেতে দেখা গেল বড় মেয়ে দুয়াকে। আর সেই মুহূর্তই মন জয় করেছে অনুরাগীদের।
সমাজমাধ্যমে একটি পারিবারিক ছবি প্রকাশ করেন দীপিকা ও রণবীর। ছবিতে দু'জনকেই দেখা গিয়েছে আইভরি ও সোনালি রঙের পোশাকে। পরস্পরের সঙ্গে রং মিলিয়ে পোশাক বেছে নিয়েছিলেন তাঁরা। কোলে সদ্যোজাতকে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তারকা দম্পতি। অন্য দিকে, বড় মেয়ে দুয়া আদর করে চুমু খাচ্ছে তার ছোট্ট বোনকে। পরিবারের এই অন্তরঙ্গ মুহূর্তেই যেন ধরা পড়েছে নতুন সদস্যকে ঘিরে তাঁদের ভালোবাসা।
লিখেছেন, 'ভালোবাসা ও প্রাচুর্যে ভরে উঠুক জীবন।' তার পরেই ছোট্ট মেয়ের নাম ইংরেজি ও দেবনাগরী—দুই লিপিতে লিখেছেন তাঁরা। অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল, ছোট্ট মেয়ের নাম কী রাখবেন দীপিকা ও রণবীর? অবশেষে দশেরার দিনে সেই অপেক্ষার অবসান ঘটল। মেয়ের নাম রাখলেন দেবী পাড়ুকোন সিং। হিন্দু সংস্কৃতিতে ‘দেবী’ শব্দটির সঙ্গে শক্তি, পবিত্রতা ও ঐশ্বরিক নারীত্বের যোগ রয়েছে। যদিও নামটি বেছে নেওয়ার পিছনে নিজেদের নির্দিষ্ট ভাবনা নিয়ে এখনও আলাদা করে কিছু জানাননি তারকা দম্পতি।
