বগুড়ার আদমদীঘি ও সান্তাহার পৌরসভার বিএনপি এবং সহযোগী সংগঠনের ২১৭ জন নেতাকর্মীকে গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলায় কারাবরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহার ফারিস্তা কমিউনিটি সেন্টার অ্যান্ড পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করেন বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন।
মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক আবু মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মুত্তাকিন তালুকদার ও গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল ও শফিকুল ইসলাম খান লিখন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিঠু, সহসভাপতি মুস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন, জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ফাহিম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব ও পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌরসভার বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২১৭ জন কারা নির্যাতিত নেতাকর্মীর গলায় ফুলের মালা পরিয়ে তাঁদের সংবর্ধনা জানান।
