জ্বালানি সংকট মোকাবেলা করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অতীতের অব্যবস্থাপনা আর বিশৃঙ্খল পরিস্থিতি থেকে দেশ পুনর্গঠনে তরুনদের ভূমিকার প্রশংসাও করেন রিজভী। এ ছাড়া দুর্গাপূজাকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সবাইকে সজাগ থাকতে আহ্বান জানান তিনি।উত্তরাধিকারসূত্রে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। অতীতের এসব সংকট কাটিয়ে সরকার দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন,আওয়ামী লীগ সরকার ব্যাংক, বিমাসহ বিভিন্ন খাতে বিশৃঙ্খলা রেখে গেছে। বেসিক, সোনালী ও জনতা ব্যাংক থেকে লুটপাট করা অর্থ পরাজিত ফ্যাসিস্টদের হাতে রয়েছে বলে অভিযোগ করেন রিজভী।ঋণের নামে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। তাদের পরিবার-পরিজনরা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে।
ভয়াবহ পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে সরকার কাজ করে যাচেছ বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেন,দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীসহ দেশের সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যাতে ষড়যন্ত্র বা চক্রান্তের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি দুর্গাপূজাকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
The post অনিয়ম-অব্যবস্থপনার মধ্যে দায়িত্ব নিয়েছে বিএনপি: রিজভী appeared first on Mohona Tv.
