বাগেরহাটের চিতলমারীতে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে প্রিতম মন্ডল (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ প্রিতম সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফের একমাত্র ছেলে।
প্রিতম চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার বাবা চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৩২) করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় প্রিতম। এরপর সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার প্রিতমকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে।
নিখোঁজের সময় প্রিতমের পরনে ছিল সাদা ফুলহাতা চেক শার্ট, কালো প্যান্ট ও কালো স্যান্ডেল। তার মুখের ডান পাশে নাকের নিচে একটি কালো তিল রয়েছে। এ ছাড়া তার গলায় তুলসীর মালা ছিল।
কোনো সহৃদয় ব্যক্তি প্রিতমের সন্ধান পেলে তার বাবা প্রিন্স মন্ডলের মোবাইল ফোন ০১৭১১৯৭৭৩৬৯-এ অথরা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জানান, প্রিতমের নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তাকে খুঁজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: বাগেরহাট
০৬ অক্টোবর ২০২৬
০৫ অক্টোবর ২০২৬
০৫ অক্টোবর ২০২৬
