আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা প্রদেশে মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে এক মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন।
স্থানীয়রা আল জাজিরাকে জানান, ভোর ৪টার দিকে মুসলিমরা মসজিদে নামাজের জন্য সমবেত হলে হঠাৎ করে একদল বন্দুকধারী ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। মুহূর্তেই মসজিদে আতঙ্ক ও রক্তপাত ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে নিয়মিতভাবেই এ ধরনের হামলার ঘটনা ঘটে আসছে।
ওইসব অঞ্চলে প্রায়ই পশুপালক ও কৃষকদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ বাধে। পাশাপাশি, সশস্ত্র ডাকাত ও সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় সাধারণ মানুষ প্রায়শই প্রাণ হারাচ্ছেন।
