রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় জুলাই স্মৃতি জাদুঘরের ১নং গেটের সামনে ককটেল বিস্ফোরণে মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মাহবুব আলম জানান, জুলাই স্মৃতি জাদুঘরের ১ নং গেটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত একটার দিকে ঢামেকে নিয়ে ভর্তি করি। তিনি বর্তমানে ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, কে বা কারা এ হামলা করেছে বা হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে। আহত শাহীনের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায়।
কেএজেডআইএ/এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
