প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ পিএম
নীলফামারীর সৈয়দপুরে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাইমুর রহমান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরাজী কিশামত চওড়া খিয়ারপাড়ায় নিজ বাড়ি থেকে নাইমুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার নাইমুর রহমান ওই এলাকার সাদেকুল ইসলামের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সৈয়দপুরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
