মারিশদা থানায় গ্রেপ্তার তিন জনছবি:ফেসবুক
Published on
:
1 min read
চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়না। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।
পুলিশ সূত্রে খবর, গত ২৫ সেপ্টেম্বর চুরির ঘটনা ঘটে মারিশদা থানার কুমিরদা গ্রামের একটি বাড়িতে। ওই বাড়ির দরজার তালা ভেঙে সোনার গয়না-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি যায় বলে অভিযোগ। সেই বাড়ি থেকে চুরি যায় প্রায় ৫ লক্ষ টাকার সোনার গয়না। এই নিয়ে দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে মারিশদা থানার পুলিশ।
বুধবার পুলিশ জানিয়েছে, ওই চুরির ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শেখ আজেদ, শেখ সাহাজান হোসেন এবং কপিল কাণ্ডার। প্রত্যেকেই গঙ্গাসাগর কোস্টাল থানা এলাকার বাসিন্দা। এই তিন জনেই ওই চুরির ঘটনায় জড়িত বলে দাবি পুলিশের।
আধিকারিকরা জানিয়েছেন, ধৃতদের নিজেরদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই জিজ্ঞাসাবাদ এবং তদন্তের ভিত্তিতে ওই চুরি যাওয়া সোনার গয়নার অধিকাংশটাই উদ্ধার করা গিয়েছে বলেও জানিয়েছ মারিশদা থানার পুলিশ। পাশাপাশি, চুরির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
এই নিয়ে এখনও তদন্ত চলছে।
এই চুরির চক্রের সঙ্গে আন্তঃজেলার আরও কোনও দুষ্কৃতী জড়িত আছে কী না তাও জানার চেষ্টা করছে পুলিশ।
উদ্ধার হওয়া সামগ্রী আইনি প্রক্রিয়া মেনে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
