বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ম-পের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়েছেন ইউএনও মিলটন চন্দ্র পাল। গতকাল বুধবার উপজেলা পরিষদ মাঠে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। এ সময় তিনি আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়। সভায় আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানে নির্ধারিত পোশাক পরে ও গ্রাম পুলিশদের উপস্থিত থাকার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।