নান্দাইলে ৬ দিন ধরে নিখোঁজ প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের পালাহার গ্রামের আহম্মাদ হোসেনের পুত্র মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিতু গত ১০ অক্টোবর ভোর রাতে পালাহার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ রয়েছে।
নান্দাইল মডেল থানায় জাহাঙ্গীরের ভাই মোঃ মঞ্জুরুল হক মঞ্জু কর্তৃক দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানাগেছে, বিগত ৮ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক রেজি: কাবিন মূলে জান্নাতুল ফেরদৌস মিতুর সাথে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের পর হতেই মিতুর পরিবারের লোকজন মিতুকে বিভিন্ন কুপরামর্শ দিয়ে আসিতেছে এবং মেয়ের বাড়িতে থাকার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে। মিতু স্বামীর পরিবারের লোকজনের সাথে ইচ্ছাকৃত ভাবে ঝগড়া ও বিবাদ করে থাকে। গত ১০ অক্টোবর ভোর অনুমান ৫ঘটিকার সময় মিতু স্বামীর পরিবারের কাউকে কোন কিছু না বলে একমাত্র ছেলে সন্তান ঘুমে থাকা অবস্থায় তাহার নিকট জাহাঙ্গীরের রক্ষিত নগদ ৫লাখ টাকা ও ৫ভরি ওজনের বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা ব্রিককেস সহ অন্যান্য ব্যবহৃত কাপড় চোপড় চুরি করে নিয়ে পালিয়ে যায়। সকাল ৬টার দিয়ে বাড়ির লোকজন মিতুর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন।
যাহার সময় মিতুর ব্যবহৃত মোবাইল ফোন বালিশের পাশে রেখে অজ্ঞাতস্থানে পালিয়ে যায়। মিতুর নিখোঁজ হওয়ার বিষয়টি মিতুর বাপের বাড়ি (আঠারবাড়ি এলাকায়) লোকজনকে জিজ্ঞাসাবাদ করিলে তারা সঠিক কথা না বলে জাহাঙ্গীরের পরিবারের লোকজনকে ভয় হুমকী দেয়। উক্ত বিষয়ে নান্দাইল মডেল থানায় লিখিত এহাজার দায়ের করার পর সহকারী উপ-পরিদর্শক সুমন মিয়া বৃহস্পতিবার (১৫ অক্টোর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্তাধীন রযেছে বলে তিনি জানান। অপরদিকে অভিযোগকারী মোঃ মঞ্জুরুল হক মঞ্জু জান্নাতুল ফেরদৌস মিতুর কোন সন্ধ্যান জানতে পারলে নান্দাইল মডেল থানাকে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর






