পাবনার চাটমোহরে আমগাছের ডাল কাটতে গিয়ে আমগাছ থেকে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শফিকুল উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের সদরুল ইসলাম সদু ডাক্তারের ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে।
নিহতের চাচাতো ভাই ও স্কুল শিক্ষক রাশেদুল ইসলাম জানান, শফিকুল বাড়ির পাশে আবুল হোসেনের আমগাছের ডাল কাটার জন্য গাছে ওঠে। এক পর্যায়ে ডাল কাটা হলে হাত ফসকে গাছের ডালসহ নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
