ছবির ক্যাপশন: .
স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অংগ সংগঠন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলের চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা করে জিয়াউর রহমান সাংস্কৃতিক ফোরাম।
ঢাকা-১৭ নির্বাচনী এলাকার কড়াইল বস্তি, বনানী থানা আওতাধীন বউবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়া। তার নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ‘ধানের শীষ’-এর পক্ষে সমর্থন কামনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণের রায়ে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে এবং গণতন্ত্রের মুক্তি মিলবে।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও অংশ নেন। পুরো এলাকায় প্রচারপত্র বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচি সম্পন্ন হয়।
