প্রকাশিত: ০৯:১৫, ২৪ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আধাবেলার অবরোধের কারণে খাগড়াছড়ির সড়কে যান চলাচল বন্ধ রয়েছে
সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিপেটা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি দুই জেলায় আধাবেলার সড়ক অবরোধ চলছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলবে। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ এই কর্মসূচির ডাক দেয়।
এদিকে, অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রামসহ আভ্যন্তরীণ সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, অবরোধকারীরা সকালে দক্ষিণ খবর পড়িয়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা সরি ফেলে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজ আলী খাঁন জানান, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় টহল দিচ্ছেন।
