সরকারের জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা ও রূপকল্প সফলভাবে বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে ভেদাভেদ ভুলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি। তিনি বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকা-ের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করলে কাক্সিক্ষত উন্নয়ন আরও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব।
গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় কর্তৃক আয়োজিত পরিচালন বাজেটে মেরামত ও সংরক্ষণের অধীন গ্রামীণ সড়কের আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ স্কিম বাস্তবায়নের জন্য নিয়োগকৃত শ্রমিকদের মধ্যে সঞ্চয়ী অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকা- ও নীতি বাস্তবায়নের মূল চালিকাশক্তি হলো মাঠ প্রশাসন। সরকারের অর্জন ও সফলতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ইউএনও সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী রফিক ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ইজাজুল হক, সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী জিন্নাহ ও ওসি মোজাম্মেল হক।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার ফরিদপুর বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন এবং ছয়সূতী ইউনিয়নে জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে মুক্ত জলাশয় কালী নদীতে দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকার মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
