মোঃ আজিনুর রহমান ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করতে নীলফামারীর ডিমলায় এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি, অধ্যাপক রইসুল আলম চৌধুরী, গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিভিন্ন ইউনিয়নের সচিব, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে অবহিত করা হয়। এ কার্যক্রমের তথ্য সংগ্রহে সংশ্লিষ্টদের ভূমিকা ও প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।
The post ডিমলায় ফ্যামিলি কার্ড বিষয় প্রেস কনফারেন্স সভা appeared first on সকালের খবর ২৪.
